রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৫০.৫ গ্রাম হেরোইন, ৩৭৬৭৫ পিস ইয়াবা, ১০ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৩৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ডিএমপি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (২০ মার্চ) সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন