সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধনের সময় ৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সৌদি আরব সরকার একটি খরচে ছাড় দেওয়ায় হজযাত্রীদের জনপ্রতি খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন