রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশিষ্ট লেখক, সমাজসেবক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (৪ আগস্ট) এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য হিসেবে পান্না কায়সারের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন