টানা তিন দিন দেশের দুটি বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবাণী থেকে এ তথ্য জানা যায়।
সতর্কবাণীতে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ সন্ধ্যা থেকে পরবর্তী বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
অপর আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন