ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি সদর দপ্তরের (অপারেশন) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
বিপ্লবের স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী। তিনি এতদিন অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে ছিলেন।
আদেশেই ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন