দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
শুক্রবার এ তথ্য জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফরিদা আখতার। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপদেষ্টা ফরিদা আখতার জানান, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।
তিনি দেশের এই সংকটকাল উত্তরণে সবাইকে এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন