বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শকসহ (এআইজিপি) চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফুল কবির ও ট্যুরিস্ট পুলিশের মীর রেজাউল আলম; পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি ইমাম হোসেন ও নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে জনস্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা প্রয়োগ করার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেলে পুলিশের প্রায় এক ডজন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন