নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখা-২ অনুবিভাগের অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খানকে ওএসডি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. ফরহাদ হোসেনকে উপসচিব হিসেবে ওএসডি করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন