অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।
এ অবস্থায় তাপসী তাবাসসুম ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন