লেবানন থেকে আগামীকাল মঙ্গলবার ৪০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন।
লেবাননের রাজধানী বৈরুত থেকে দুবাই হয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন তারা।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বর ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা করবে।
ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তারা। তাদের বহনকারী বিমান বাংলাদেশ সময় রাত ১১টায় হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে।
সবশেষ, গত ২১ নভেম্বর দেশটি থেকে ৮২ বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছে ৬৯৭ জন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন