রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতার পরিষর নিয়ে আজই আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।
আজ (১৯ জুন) বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার দ্বিতীয় পর্বের শুরুতে এ কথা জানান তিনি।
আলী রিয়াজ বলেন, আজ যে বিষয়গুলো অমীমাংসিত থাকবে সেগুলো নিয়ে আগামী সপ্তাহে আবার আলোচনা হবে।
আলোচনা সভায় বিএনপি জামাত এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন