কারা অধিদপ্তর

 ৯ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০১:১৮ পিএম
 ৯ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক

গত ৫ আগস্টের সময় দেশের বিভিন্ন জেলখানা থেকে দুই হাজার ২০০ বন্দি পালিয়েছে। তাদের মধ্যে কিছু ধরা পড়লেও এখনো ৯ জঙ্গিসহ ৭০০ জেলপলাতক ধরা পড়েনি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কারা অধিদফতর কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও বন্দি সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, ধারণ ক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে।

কারা হাসপাতালে নির্মাণের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।

জেএইচআর