দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:৩৫ এএম
দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় মঙ্গলবার দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৫৮। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ু দূষণের এ তালিকায় ২০৫ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি, যার স্কোর ২৪৮। ১৫৩ স্কোর নিয়ে  চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কামপালা, যার স্কোর ১৪৭।

০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

জেএইচআর