কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৪:৩৪ পিএম
কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ইমরান মিয়া (৩) নামের এক শিশু মারা গেছে। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মিয়া জালালপুর গ্রামের মৃত জুয়েল মিয়া ও আলেয়া খাতুনের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান মিয়ার বাবা গত ৭-৮ মাস আগে মারা গেছেন। ইমরান মিয়ার মা আজ দুপুর ১২টার দিকে তাকে নিজ ঘরে দুধের খাবার দিয়ে ভিজিএফ কার্ড নিয়ে চাল আনতে যায় এবং যাবার সময় তার বড় বোনকে ইমরান মিয়াকে খেয়াল রাখতে বলে।

পরে এক সময় সবার অগোচরে ইমরান বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজির পর দেখতে পান পুকুরের পানিতে ভাসছে ইমরান। পরে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, “আমি কিছুক্ষণের আগে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

ইএইচ