গত শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার দ্বিতীয় ভূমিকম্প ৩.৩ ও ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় নরসিংদীর ঘোড়াশাল রেল সেতুর ২ ও ৩ নম্বর পিলারে ফাটল দেখা দিয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে দ্রুত রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সাবেক অধ্যাপক আ. স. ম. ওবায়দুল্লাহ নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়-র ভূতত্ত্ব বিভাগের এক দল ঘটনাস্থলে গিয়ে ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ করেছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ ভূমিকম্পের প্রতিক্রিয়া এখনও পুরোপুরি লাঘব হয়নি। তবে রেল যোগাযোগ এখনও বিঘ্নিত হয়নি বলে রেল বিভাগ জানিয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন