নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এই তথ্য জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) সাগর হোসেন, একই সঙ্গে তিনি কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নিজের আইডি থেকে এক পোস্টে এপিএস সাগর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।’
এর আগে হ্যাক হওয়া আইডিটি থেকে ‘#Resignation’ লিখে একটি পোস্ট দেওয়া হয়। তবে আইডিটি শুধুমাত্র বন্ধুদের জন্য উন্মুক্ত থাকায় বিষয়টি কেবল রাষ্ট্রপতির ফেসবুক বন্ধুরাই দেখতে পান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন