প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ সামছুদ্দীনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত এই শিক্ষককে তার বর্তমান কর্মস্থল নোয়াখালীর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে এই বদলির কারণ হিসেবে 'প্রশাসনিক কারণ' উল্লেখ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন