ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক প্রকাশের কথা জানায় ইরান দূতাবাস।
শোকবার্তায় তারা এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত থাকার প্রত্যাশা জানিয়েছে।
শোকবার্তায় বলা হয়েছে, শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ইরানের দূতাবাস। এই শোকাবহ ঘটনায় তারা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে এবং কঠিন এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।
দূতাবাসের পক্ষ থেকে শহীদ শরিফ ওসমান হাদির পরিবার, সহকর্মী এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য সান্ত্বনা ও শক্তি কামনা করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অব্যাহত থাকার আশাও প্রকাশ করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন