সকাল থেকে ঢাকা ও এর চারপাশের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে আজ সারাদিন তাপমাত্রা অনেকটা একই রকম থাকতে পারে বলেও জানানো হয়েছে।
সোমবার সকাল থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে চারপাশ।
আবহাওয়া অফিস আরও জানায় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। শীতল বাতাসের কারণে শীতের অনুভূতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
আজ ভোরে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ রাজধানীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন