ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে পদায়ন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:৫৪ পিএম
ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন এবং উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক পৃথক আদেশে এই পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের তালিকা


ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক গতিশীলতা আনতেই এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেএইচআর