কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
তাছাড়া, এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বিএনপির প্রার্থী। আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনি ব্যয়ে 'ক্রাউড ফান্ডিং'-এর মাধ্যমে প্রাপ্ত যে ৩০ লাখ টাকার কথা উল্লেখ করেছেন, সেটি একটি 'ভেক বিষয়'।
তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি। ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন