জুমার নামাজ শেষে মসজিদের বাইরে অপেক্ষমাণ শিশুদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাজধানীতে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে নামাজ আদায় শেষে তিনি শিশুদের সঙ্গে এই কুশল বিনিময় করেন।
নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটান। এ সময় তিনি শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন এবং হাসিমুখে তাদের সঙ্গে কথা বলে উৎসাহ প্রদান করেন। প্রধানমন্ত্রীর এমন অমায়িক আচরণে উপস্থিত শিশুদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
সেখানে উপস্থিত কয়েকজন শিশু রোজা পালনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কথার জবাব দেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এবং সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিশুরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি সাধারণ মুসল্লিদের মাঝেও এক ধরনের ইতিবাচক আবেগ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন