এই রমজানে ইফতার আয়োজন এবং ঈদের ছুটিতে খাওয়া-দাওয়ায় আকর্ষণীয় সব অফার নিয়ে এসেছে বিকাশ। দেশজুড়ে বিভিন্ন প্রিমিয়াম হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, সুইটস ও বেকারিতে বিকাশ পেমেন্টে মিলছে বিশেষ ছাড় এবং ক্যাশব্যাক সুবিধা।
ব্যুফে ইফতারে ‘বাই ওয়ান গেট থ্রি/টু/ওয়ান’ অফার পাওয়া যাচ্ছে ২০ মার্চ পর্যন্ত। সিক্স সিজনস হোটেলে ‘বাই ওয়ান গেট থ্রি’, হোটেল বেঙ্গল ব্লুবারি, হোটেল লেকশোর ও দ্য মিডোরিতে ‘বাই ওয়ান গেট টু’, আর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, স্কাই সিটি হোটেল, প্লাটিনাম গ্র্যান্ড, ইউনিক রিজেন্সি, অ্যাসকট ঢাকা, হোটেল সারিনা ও অন্যান্য হোটেলে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার উপভোগ করা যাবে।
রেস্টুরেন্টে ইফতার আয়োজন বা ঈদ আড্ডায় কুপন কোড ‘D4’ ব্যবহার করলে ৫০০ টাকা পেমেন্টে দিনে একবার সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত, পাঁচবারে সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এই কুপন কোড ব্যবহারযোগ্য রেস্টুরেন্টের মধ্যে আলফ্রেডো, বার্গার কিং, সিক্রেট রেসিপি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ড, শেফ’স টেবিল, ক্রিস্প, গ্রিনস অ্যান্ড সিডস, খাও সান, গিনজা, পিৎজা টাইমস, দ্য গ্রিন লাউঞ্জসহ প্রায় ২,৪০০ আউটলেট রয়েছে।
ক্যাফে, সুইটস ও বেকারিতে কুপন কোড ‘D7’ ব্যবহার করলে ৩০০ টাকা পেমেন্টে দিনে একবার সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত, পাঁচবারে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। আমাল ফুড, আজওয়া, অ্যাম্বার বেক অ্যান্ড পেস্ট্রি, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, কিউ বেকারি, সুমি’স হট কেক, টেস্টি ট্রিট, ওয়েল ফুড, বারকোড ক্যাফে, নর্থ এন্ড, ক্রিমসন কাপ, বনফুল, ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার, মিঠাই ও রস সুইটসসহ ২,৫০০-এর বেশি আউটলেটে এই সুবিধা পাওয়া যাবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন