তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৬:৪৮ পিএম
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আইন দ্রুত পাশ করার দাবিতে জাতীয় সংসদে প্রথম অধিবেশনে পাসের জন্য ২০ হাজার নাগরিকের স্বাক্ষরযুক্ত আবেদনের হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আবেদনের নথি জমা দেওয়া হয়।

চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, যুবক, নারী, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির নাগরিকদের পক্ষ থেকে তামাকবিরোধী সংগঠন ঢাকা আহ্ছানয়িয়া মশিন, র্ডপ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, নারী মঞ্চ, প্রজ্ঞা, পপিআরসি এবং তামাকবিরোধী নারী জোট (তাবনিাজ) যৌথভাবে আবেদনের উদ্যোগ নেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ক্যানসার, হৃদরোগ ও ফুসফুসের রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। প্রতি বছর তামাকজনিত রোগে দেশেই প্রায় দুই লাখ মানুষ মৃত্যুবরণ করছে। জনস্বাস্থ্য রক্ষা ও আইনকে যুগোপযোগী ও শক্তিশালী করতে সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। তবে জাতীয় সংসদে প্রথম অধিবেশনে তা গৃহীত না হলে আইন বাতিল হয়ে যাবে।

তামাকবিরোধী সংগঠনগুলো জানিয়েছে, শিশু, নারী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের স্বার্থে সংশোধিত অধ্যাদেশ দ্রুত আইন পাস করা অত্যন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এএন