ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও সকাল ঠিক ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকাল থেকেই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। এদিন দিনভর তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে।
এর আগে, মঙ্গলবার ঈদের ছুটির পর প্রথম দিনেও অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেন।
টানা দুই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিতি সচিবালয়ের কার্যক্রমে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দিনভর জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সভা, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাসহ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন