জ্বালানি তেলের অবৈধ মজুদের তথ্য দিলেই পুরস্কার দেবে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:০৯ পিএম
জ্বালানি তেলের অবৈধ মজুদের তথ্য দিলেই পুরস্কার দেবে সরকার

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুতদার ও কারসাজি রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। অবৈধ মজুদের সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং তদারকি জোরদার করতে দেশের সকল জেলায় এরই মধ্যে ‘ভিজিলেন্স টিম’ গঠন করা হয়েছে। এই টিমগুলো স্থানীয় পর্যায়ে মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করবে।

মন্ত্রণালয়ের ওই পোস্টে সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত বা সরবরাহ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা পরামর্শ থাকলে তা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা নাগরিকদের জন্য পুরস্কারের বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। মূলত বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেএইচআর