ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ পাঁচটি বিভাগের জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এই পাঁচটি বিভাগের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিমি বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে দুর্বল কাঠামোর ঘরবাড়ি, উঁচু স্থান ও খোলা এলাকায় থাকার সময় সজাগ থাকার পরামর্শ দিয়েছে
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন