ডিএসসিসি

দোকানের সামনের মালামাল না সরালে ট্রেড লাইসেন্স বাতিল 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:৫৩ পিএম
দোকানের সামনের মালামাল না সরালে ট্রেড লাইসেন্স বাতিল 

রাজধানীর মার্কেট ও দোকানের সামনে বা ফুটপাতে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি মালামাল সরিয়ে না নিলে ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ডিএসসিসি। ‎

বৃহস্পতিবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, তাদের আওতাধীন বিভিন্ন মার্কেট ও দোকানের সামনে পণ্য রেখে ফুটপাত দখল করার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতি জনস্বার্থের পরিপন্থী হওয়ায় ব্যবসায়ীদের নিজ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিলসহ প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে ফুটপাত দখলমুক্ত করতে নগরজুড়ে অভিযানও শুরু করেছে ডিএসসিসি, যা চলমান থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এম জি