ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:২৬ পিএম
ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি জারির পর থেকেই তা কার্যকর করা হয়েছে।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা (তেজগাঁও বিভাগ) থেকে পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে ডিবিতে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, এটি নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ, যার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। আদেশে বদলির কোনো পৃথক কারণ উল্লেখ করা হয়নি।

এম জি