একনেক সভায় ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি পাস

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:৪৬ পিএম
একনেক সভায় ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি পাস

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রোববার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

জোনায়েদ সাকি বলেন, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১৫টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। তবে কয়েকটি প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে এবং কিছু বিষয়ে পর্যবেক্ষণ (কমেন্ট) দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ একনেক কমিটির সদস্যরা। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

এম জি