এনআইডির নতুন ডিজি হিসেবে নিয়োগ পেলেন হাসনাত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:৫০ পিএম
এনআইডির নতুন ডিজি হিসেবে নিয়োগ পেলেন হাসনাত

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক হিসেবে আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত আবুল হাসনাত এর আগে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তাকে এনআইডি অনুবিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হলো।

এর আগে গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনআইডির তৎকালীন মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপরই শূন্য পদে নতুন ডিজি নিয়োগ দেওয়া হলো।

এএন