দেশে চলমান হামের সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনাগুলোর কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
স্বাস্থ্যসেবা সচিব বলেন, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে তা জানানো হবে।
তিনি আরও বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। তাই প্রতিটি ঘটনার সঠিক অনুসন্ধান ও মূল্যায়ন প্রয়োজন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন