প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১২:২০ পিএম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। 

সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বৈঠকে এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিনের সভায় ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০)’ শীর্ষক অর্থনৈতিক পরিকল্পনার খসড়াও উপস্থাপন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদি এই কৌশলপত্র অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত আছেন।

এম জি