সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই আবার চালু করা হবে।
ঢাকায় সফররত কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা এগোচ্ছে এবং খুব দ্রুতই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে।
সিন্ডিকেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কঠোর অবস্থান জানিয়ে বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ চলছে।
জানা যায়, ২০২৪ সাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ রয়েছে। ওই বছর মালয়েশিয়া সরকার নির্ধারিত সময়সীমা দিয়ে জানায়, আগেই অনুমোদন পাওয়া কর্মীরা ৩১ মে-এর মধ্যে দেশটিতে প্রবেশ করতে পারবেন। ওই সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে কর্মী ভিসায় বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ বন্ধ হয়ে যায়।
এরপর একাধিক উদ্যোগ নেওয়া হলেও বাজারটি পুনরায় খুলতে কার্যকর অগ্রগতি হয়নি। পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়ও বিভিন্ন পর্যায়ে চেষ্টা চালানো হলেও সমাধান আসেনি।
পরবর্তীতে শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়া হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন