৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৬:৪০ পিএম
৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল

৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য চূড়ান্তভাবে মনোনীত কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বুধবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের চূড়ান্ত মনোনয়ন গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল। তবে পরবর্তী যাচাইয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি পাওয়ায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া আরও ৭ জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

বিপিএসসি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

এম জি