প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য দাম পান, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রয়োজনে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে বলে জানান তিনি।
বুধবার দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে সরকার প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং রপ্তানি আয় বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি আসন্ন বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন