ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিবাসী ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করার ঘোষণা দিয়েছে।
রোববার দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়া এখন থেকে মাত্র দুই কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।
দূতাবাস জানায়, এই পরিবর্তন আগামী সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। এর ফলে ঢাকায় মার্কিন দূতাবাসের অধীনে থাকা সব অভিবাসী ভিসা বিভাগে এই দুই দিনের প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এছাড়া, ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট ভিসা বিভাগের নির্দেশনা ও ডিরেক্টরি দেখার পরামর্শও দেওয়া হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন