ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রেও আইনের শাসন, যথাযথ বিচারপ্রক্রিয়া এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অপরাধের ধরন যাই হোক, প্রত্যেক অভিযুক্তের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা থাকলেও সরকার আইনের মৌলিক নীতিমালা থেকে সরে আসেনি।
তিনি আরও বলেন, মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও মধ্যস্থতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য আইনগত সহায়তা সম্প্রসারণ এবং আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনা খরচে আইনগত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক মামলা ‘প্রো বোনো’ ভিত্তিতে পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন