পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:৩১ পিএম
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের মধ্যে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) বা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, আগামী ২২ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এম জি