মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজারসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্কের বিষয়টি তিনি স্মরণ করেন।
তিনি আরও জানান, বৈঠকে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজারসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যা সমাধানে বৈশ্বিক জনমত গঠনে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। ওই আয়োজনে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশন করবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন