ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজটে অধিবেশন) শেষে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সংসদের বৈঠক সমাপ্ত হওয়ার পর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এ সময় তাঁরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তবে তাঁদের মধ্যকার আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
কুশল বিনিময়ের এই মুহূর্তে বিরোধীদলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। বাজেট অধিবেশন শেষের এই অনানুষ্ঠানিক সাক্ষাৎকে সংসদীয় গণতন্ত্রের সুষম চর্চা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন