প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তাঁর বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাসির উদ্দিন সারোয়ারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রত্যাহার করে উপসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে এ বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুলির নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারের নাম রয়েছে।
এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়েও বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন