২০ দিনের বিদেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৩:১৩ পিএম
২০ দিনের বিদেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

টানা ২০ দিনের সরকারি সফরে তিন দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিলিপাইনের ম্যানিলা এবং মালদ্বীপ সফর করবেন।

জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) তিনি ঢাকায় থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। সফরের প্রথম পর্বে নিউ ইয়র্কে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন।

নিউ ইয়র্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাবেন। সেখানে তিনি আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এর বৈঠকে অংশগ্রহণ করবেন।

ম্যানিলা সফর শেষে তার মালদ্বীপ যাওয়ার কথা রয়েছে। সবশেষে আগামী ৩০ জুলাই মালদ্বীপের রাজধানী মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের।

এম জি