টানা ১২ ঘণ্টা আজও যেসব এলাকায় গ্যাস থাকবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:২১ এএম
টানা ১২ ঘণ্টা আজও যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার কুমিল্লার বেশ কিছু এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। গত শনিবার পেট্রোবাংলার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আগামীকাল বুধবার একই সময়ে অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট, চাঁদিনা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই বিভ্রাট ও অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

জেএইচআর