‘রাজাকার চোখা মিয়ার সন্তান ফখরুল জাতীয় রাজনীতিতে নের্তৃত্ব দিচ্ছেন’

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৫:১৫ পিএম
‘রাজাকার চোখা মিয়ার সন্তান ফখরুল জাতীয় রাজনীতিতে নের্তৃত্ব দিচ্ছেন’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, কুখ্যাত রাজাকার চোখা মিয়ার সন্তান ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় রাজনীতির নের্তৃত্ব দিচ্ছেন। এ অঞ্চলের মানুষ তাকে ভালো ভাবেই চেনেন। এর পরেও তারা স্বপ্ন দেখছেন ক্ষমতায় আসার।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে দিনাজপুর প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৫ আগস্টের মত জঘন্য অপরাধ কথা আবারো যদি এই দেশে চিন্তা করা হয়, তাদের প্রতিহত করা হবে। বাংলাদেশের মানুষ আর রক্তপাত চায় না। স্বাধীনতার ইস্তেহার ও ঘোষনাপত্র এই দেশে বাস্তবায়ন করা হবে এবং যার নের্তৃত্ব দিবে বর্তমান প্রজন্ম। 

স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতির স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

এআরএস