রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করে ইসলামী ছাত্রশিবির মতিঝিল থানা শাখা।
শনিবার মতিঝিলের একটি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাত আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি আসিফ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব শাখার বিতর্ক সম্পাদক তানভীর আহমেদ তন্ময়।
আরো উপস্থিত ছিলেন থানা দায়িত্বশীল বৃন্দ।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন