দুর্নীতির মামলায় পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় উপনেতা এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন