আসন্ন ঈদকে সামনে রেখে বিশ্বখ্যাত ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো (Revoo) নিয়ে এসেছে তাদের সবচেয়ে আকর্ষণীয় ঈদ ক্যাম্পেইন ‘ঈদ ডাবল ধামাকা অফার’। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ঈদের দিন পর্যন্ত। এরই মধ্যে অনেক ক্রেতা সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি রিভো ই-বাইক জিতে নিয়েছেন।
বৃহস্পতিবার রিভোর পক্ষ থেকে জানানো হয়, ঈদকে আরও আনন্দময় করে তুলতেই এই বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই অফারের আওতায় যে কোনো রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন, যার পরিমাণ সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি থাকছে লটারির মাধ্যমে সম্পূর্ণ ফ্রি রিভো ই-বাইক জেতার সুবর্ণ সুযোগ।
ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বেশ কয়েকজন সৌভাগ্যবান ক্রেতা ইতোমধ্যে নতুন ই-বাইক এবং বড় অঙ্কের ক্যাশব্যাক বুঝে পেয়েছেন।
রিভো কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াতের বিকল্প হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেলকে জনপ্রিয় করতে এবং ঈদের আনন্দ দ্বিগুণ করতেই তাঁদের এই উদ্যোগ।
বর্তমানে দেশের সকল রিভো শোরুমে এই ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইনটি চালু রয়েছে। যারা নতুন ই-বাইক কেনার পরিকল্পনা করছেন, তাঁরা নিকটস্থ শোরুমে গিয়ে এই অফারের সুবিধা নিতে পারবেন। অফার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে রিভোর অফিসিয়াল ওয়েবসাইট (www.revoo-ev.com.bd) এবং তাঁদের ফেসবুক পেজে। প্রেস বিজ্ঞপ্তি
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন