দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতেই আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৬:২৭ পিএম
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতেই আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র ৪ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দিলেও বিষয়টি এতদিন গোপন ছিল।  শনিবার সাবিকুন্নাহার সারা নিজেই সংবাদমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাবিকুন্নাহার সারা জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়। আবু ত্বহা আদনান তাকে আনুষ্ঠানিকভাবে তালাক প্রদান করেন। ৪ মাস আগে ঘটা করে দ্বিতীয়বার সংসার শুরু করলেও শেষ পর্যন্ত তা টেকেনি। বিষয়টি এতদিন আড়ালে থাকলেও এখন তা প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের মধ্যে প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল। পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় দফার এই দাম্পত্য জীবনও স্থায়ী হলো না। এই বিচ্ছেদের মধ্য দিয়ে তাদের চার মাসের নতুন সংসারের সমাপ্তি ঘটল।

জেএইচআর