এক্সিম ব্যাংক পিএলসির পৃষ্ঠকোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
আজ (৬মার্চ) বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩৩-২৫ গোলে বর্ডার গার্ড বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এক্সিম ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজলু বুলবুল।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন